শিরোনাম

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার মিলান ও রোমসহ ১৫টি শহরে ‘লাল সতর্কতা’ জারি করেছে।
বুধবার এ সংখ্যা বেড়ে ১৬টিতে পৌঁছাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। লাল সতর্কতা সর্বোচ্চ মাত্রার সতর্কতা হিসেবে বিবেচিত হয়।
রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে হালকা খাবার খাওয়ার, দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার ও শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।