শিরোনাম

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস): লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে চালানো ইসরাইলি বিমান হামলায় সাত জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার রাতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে এক নারী ও এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের টাইর এলাকায় আরও দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপি’র এক প্রতিবেদকের নজরে আসা এসব সর্বশেষ হামলা ইসরাইল-হিজবুল্লাহ মধ্যে যুদ্ধবিরতির আগেই চালানো হয়েছিল বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে।