শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : সামরিক সংঘাত বন্ধ ও শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।
তবে দেশটি বলেছে, যে কোনো স্থায়ী সমঝোতায় অবশ্যই অঞ্চলের নিরাপত্তা-স্বার্থের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সামরিক অভিযান বন্ধ এবং ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, তাকে স্বাগত জানায় সৌদি আরব।’
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, স্থায়ী শান্তিচুক্তি এমন হতে হবে, যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা-স্বার্থকে বিবেচনায় নেবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি অটল থাকবে।