শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণার পর সোমবার জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের তেজিভাব দেখা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ সোমবার ৪ শতাংশেরও বেশি বেড়ে যায়| গ্রিনিচ মান ০০১৫ সময়ে এটি ৪.২১ শতাংশ বৃদ্ধি পায়।
অন্যদিকে একই সময় দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পি সূচক ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পায়।