শিরোনাম

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় ধরনের বিজয়’ অর্জন করেছে বলে দাবি করেছেন ইরান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে তাৎক্ষণিক চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গারিবাবাদি বলেন, ‘অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে শত্রুপক্ষ হামলা চালিয়েছিল, তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে।’