বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:৪৮

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান ক্রেমলিনের

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে দুই দেশের চলমান সংঘাতে নতুন হামলার ঘটনাকে বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছে রাশিয়া।

মস্কো থেকে এএফপি জানায়, সংস্থার এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, চলমান উত্তেজনা বৃদ্ধি অঞ্চলটির পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ‘নেতিবাচক পরিণতি’ ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।