বাসস
  ১১ জুন ২০২৬, ১৬:১৮

ইরানে মার্কিন হামলায় আহত ৩

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস)  : ইরানের তেহরান প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় গত রাতে অন্তত তিন জন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

তেহরান প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল তাভাকোলির উদ্ধৃতি দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় তিন জন আহত হয়েছেন।’

তেহরান প্রদেশ হলো ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশের সবচেয়ে জনবহুল ও শিল্পোন্নত অঞ্চল, এখানেই দেশের রাজধানী, তেহরান মহানগরী অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে বেশির ভাগ হামলা চালানো হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, রাজধানীর কাছাকাছি আরও কয়েকটি স্থানেও হামলা হয়েছে। 

এর মধ্যে কারাজ, নাজারাবাদ ও পিশভা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।