বাসস
  ১১ জুন ২০২৬, ১৫:৪০

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের সমাধানের আহ্বান পাকিস্তানের 

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : সংঘাত বৃদ্ধি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান। একই সঙ্গে ‘আলোচনার মাধ্যমে’ দু’পক্ষের বিরোধের সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থানের কথা জানায়।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণে সৃষ্ট আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের বিতর্কিত বিষয়ের আলোচনার মাধ্যমে সমাধান অর্জনে কূটনীতি ও সংলাপই প্রধান পথনির্দেশক নীতি হওয়া উচিত।’