বাসস
  ১১ জুন ২০২৬, ১৫:৩৮

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ভোরে জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স জারকা গভর্নরেটের আজরাক এলাকার দিকে ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে। আজরাক এলাকাটি রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার  পূর্বে অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ফলে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।