শিরোনাম

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পর, ইরান বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইরানের গণমাধ্যম এ তথ্য জানায়।
ইরানের মেহর ও ফার্স সংবাদ সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে জানায়, সেনাবাহিনীর ড্রোন হামলার এ দফায় পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার যোগাযোগ অ্যান্টেনা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এদিকে বাহরাইনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাসিন্দাদের শান্ত থাকার ও নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।