শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : একটি সরকারি আবাসন প্রকল্পে গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জনের মৃত্যুর ঘটনায় বুধবার সাত ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হংকং কর্তৃপক্ষ। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ আজ সাত জন ব্যক্তি ও দুটি কোম্পানির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা (ম্যানস্লটার), প্রতারণার ষড়যন্ত্র, অর্থ পাচার ও জনবিচারের পথ বিকৃত করার চেষ্টা এবং কর ফাঁকিসহ ২৫টি ধারায় অভিযোগ এনেছে।