বাসস
  ০৯ জুন ২০২৬, ১৪:৪৭

লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : সম্ভাব্য হামলার আগে দক্ষিণ লেবাননের শহর টাইর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়। 

বার্তাটি পোস্ট করেন ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক জরুরি সতর্ক বার্তায় ওই মুখপাত্র খ্রিস্টান মহল্লা, শিবির ও পার্শ্ববর্তী এলাকাসহ টায়ার শহরের বাসিন্দাদের প্রতি  নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার ও  জাহরানি নদীর উত্তর দিকে চলে যাওয়ার অনুরোধ জানান।