শিরোনাম

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার এনবিএ ফাইনালের একটি ম্যাচ দেখে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি চুক্তির একেবারে শেষ পর্যায়ে আছি। এটি অত্যন্ত ভালো একটি চুক্তি হবে।’
চুক্তিটি সম্পন্ন হতে কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় লাগবে।