শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চলছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে গত মার্চ মাসে ইরানের সমর্থনে অংশ নেওয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে ইসরাইলের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং দেশটির হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।