শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের ড্রোন হামলায় ট্রেনটির সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছে। মস্কো সমর্থিত এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মস্কো নিযুক্ত ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘মস্কো-সিমফেরোপোল রুটে চলাচলরত একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে ইউক্রেনের ড্রোন হামলায় ওই ট্রেনের সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছেন।’
তিনি আরও জানান, এই হামলায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি।