বাসস
  ০৮ জুন ২০২৬, ১১:২৫
আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:১১

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর জুড়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটার খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।