বাসস
  ০৮ জুন ২০২৬, ১০:১৭
আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:০৫

উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চীনের প্রেসিডেন্ট 

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার সকালে বেইজিং থেকে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। ২০১৯ সালের পর এটিই হবে উত্তর কোরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর। 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিনহুয়া আরও জানায়, দু’দিনের এই সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সি চিন পিংয়ের। 

সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন স্ত্রী পেং লিয়ুয়ান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দেশটির কমিউনিস্ট পার্টির পঞ্চম শীর্ষ নেতা কাই চি।