শিরোনাম

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ একটি নতুন ‘বিস্তৃত’ চুক্তির কাজ শুরু করতে যাচ্ছে। একই সঙ্গে দুই দেশ পুলিশি সহযোগিতাও আরও জোরদার করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার এ তথ্য জানান।
ক্যানবেরায় সোলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালেকে স্বাগত জানিয়ে আলবানিজ বলেন, ‘সোলোমন দ্বীপপুঞ্জের অনুরোধে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছি।’
ক্যানবেরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও উন্মুক্ত সংলাপের ভিত্তিতে একটি নতুন বিস্তৃত চুক্তির মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হবে।