বাসস
  ০৩ জুন ২০২৬, ১২:৩১

মস্কো-ক্রিমিয়া বাসে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

মস্কো, ৩ জুন, ২০২৬ (বাসস) : মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় সাত জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। 

রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানায়, ইয়েনাকিয়েভো এলাকায় এ হামলা হয়েছে।

দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ইয়েনাকিয়েভোতে একটি ড্রোন মস্কো-সিমফেরোপোল রুটের (দূরপাল্লার আন্তঃনগর বাস পরিষেবা) একটি কোচ বাসে আঘাত হানে। এই হামলার প্রাথমিক তথ্যে সাত জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’