শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেনে রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে।
ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সহজে ভূপাতিত করা যায় না, এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে রাতভর ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেন ৬০২টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।