শিরোনাম

ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হানা একটি ড্রোনের ঘটনায় শুক্রবার রোমানিয়া ও তার ন্যাটো মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।
তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করার কোনো প্রমাণ নেই।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের বাইরে কোনো আবাসিক ভবনে ড্রোন আঘাতের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
রোমানিয়া এই ঘটনাকে তার প্রতিবেশী দেশটির দ্বারা একটি ‘গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রাথমিক প্রতিক্রিয়ায় একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
তবে পুতিন বলেছেন, রাশিয়া ‘কখনোই ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেয়নি ও এখনও হুমকি দিচ্ছে না।’
কাজাখস্তান সফরের সময় তিনি বলেন, ‘কোনো বিমান বা ড্রোনের উৎস সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারে না যে এটি কোথা থেকে এসেছে।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের কাছে কোনো নিরপেক্ষ ও বাস্তব তথ্য-প্রমাণ দেওয়া হয়, তাহলে আমরা ঘটনাটি পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখব কী ঘটেছে।’
রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাদু-দিনেল মিরুতা এক সংবাদ সম্মেলনে বলেন, ক্ষেপণাস্ত্রটির গায়ে থাকা ক্রমিক সংখ্যা থেকে প্রমাণিত হয়েছে যে এটি ‘নিঃসন্দেহে’ রাশিয়ার তৈরি।