শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন বিধ্বস্ত হয়ে দু’জন আহত হওয়ার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া। একই সঙ্গে ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে বুখারেস্ট।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা সিলভিয়া তোইউ শুক্রবার এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের এ ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কী ধরনের প্রভাব পড়বে, তা আনুষ্ঠানিকভাবে জানাব।’
বুখারেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানানো হবে।’