শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়া ভূখ-ে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে মস্কো।
এটিকে রাশিয়ার ‘গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি’ বলে অভিহিত করেছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই ঘটনা রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধির শামিল।’
বুখারেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এতে আরও বলা হয়, বুখারেস্ট ন্যাটোর মহাসচিবকে বিষয়টি অবহিত করেছে। একই সঙ্গে রোমানিয়ায় অ্যান্টি-ড্রোন সক্ষমতা দ্রুত হস্তান্তরে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।