বাসস
  ২৮ মে ২০২৬, ১৬:৫৭

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা, ৪ জাহাজে ইরানি বাহিনীর গুলি

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা, ৪ জাহাজে ইরানি বাহিনীর গুলি

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা চারটি জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ইরানি বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। 

একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালায় ওয়াশিংটন।

আইআরআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানায়, ‘চারটি জাহাজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

আইআরআইবি আরও জানায়, ‘তাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতাবার্তা উপেক্ষা করায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর তারা ফিরে যেতে বাধ্য হয়।’