বাসস
  ২৪ মে ২০২৬, ১৭:১১

ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : ইউক্রেনে গত রাতে চালানো ব্যাপক হামলায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়ার ভূখ-ে বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।’

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য কিনঝাল হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি ড্রোনও মোতায়েন করে।