শিরোনাম

ঢাকা, ২৪ মে, ২০১৬ (বাসস) : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার ইরান যুদ্ধ অবসানে চুক্তির পথে হওয়া ‘অগ্রগতিকে’ স্বাগত জানিয়েছেন।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, এ বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিনের পরবর্তী সময়ে আসতে পারে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, ‘এই মুহূর্তকে কাজে লাগাতে ও একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধান অর্জনে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করব।’