শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুই জন নিহত হয়েছে।
অঞ্চলটির গভর্নর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
চার বছরের যুদ্ধ চললেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। উভয় পক্ষই পরম্পরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন দিয়ে সিজরান শহরে হামলা চালাচ্ছে।’
তিনি আরও জানান, হামলায় দুই জন নিহত হয়েছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফেদোরিশচেভের মতে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সিজরান শহরে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে।
ওয়াশিংটনের নেতৃত্বে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও, তা অচলাবস্থায় রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরানের বিরুদ্ধে যুদ্ধের দিকে সরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।