বাসস
  ২০ মে ২০২৬, ১৩:১০

মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইইউ

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা ও সদস্য রাষ্ট্রগুলো মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় এক বছর আগে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একটি সমঝোতায় পৌঁছেছে। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ জুলাইয়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন না হলে, নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য’ চুক্তি সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নে কাউন্সিল ও পার্লামেন্ট একটি চুক্তিতে পৌঁছেছে। 

এই অস্থায়ী সমঝোতা অনুযায়ী, জোটটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা পূরণের পথে রয়েছে।