বাসস
  ২০ মে ২০২৬, ১২:৫৮

পাম তেল ও কয়লা রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো বুধবার অপরিশোধিত পাম তেল, কয়লা ও লৌহঘটিত সংকর ধাতু রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন। 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রাবোও বলেন, ‘আজ ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সরকার আমার নেতৃত্বে প্রাকৃতিক সম্পদ পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নতুন সরকারি বিধিমালা জারি করছে।’