বাসস
  ২০ মে ২০২৬, ১২:৫৪

রাশিয়া-চীন সহযোগিতার ‘শক্তিশালী’ গতি প্রবাহের প্রশংসা পুতিনের

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে রাশিয়া ও চীনের সহযোগিতার ‘শক্তিশালী ও ইতিবাচক’ গতি প্রবাহের প্রশংসা করেছেন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের সময় পুতিন সি-কে বলেন, ‘বৈরী বহিরাগত পরিস্থিতির মধ্যেও আমাদের সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী ও ইতিবাচক গতি ধরে রেখেছে।’