বাসস
  ২০ মে ২০২৬, ১১:৪৭

চীন-রাশিয়া সম্পর্ক ‘অটুট’: সি

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বুধবার বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এ সময় তিনি চীন ও রাশিয়ার সম্পর্ককে ‘অটুট’ বলে উল্লেখ করেছেন। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি।

সি চিনপিং পুতিনকে বলেন, ‘বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করতে সক্ষম হয়েছি। এই স্থিতিশীলতা অটুট রয়েছে।’