বাসস
  ১৭ মে ২০২৬, ১৫:২৪

গাড়ি দুর্ঘটনায় আহতদের দেখতে সাইপ্রাস সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী 

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : ইতালির প্রধানমন্ত্রী রোববার সাইপ্রাস সফর বাতিল করেছেন। এর পরিবর্তে তিনি দেশটির উত্তরাঞ্চলের একটি জনবহুল শহরের কেন্দ্রস্থলে গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে যাবেন বলে জানা গেছে। 

ইতালির সংবাদ সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আনসা জানিয়েছে, জর্জিয়া মেলোনি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে দুর্ঘটনাস্থল মোদেনা সফর করবেন। 

শনিবার সেখানে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় আট জন আহত হয়েছে বলে জানিয়েছে আনসা।