বাসস
  ১৭ মে ২০২৬, ১৩:০৪

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাশিয়ার রাজধানী মস্কোর আশপাশের এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার মস্কোর গভর্নর এ তথ্য জানান।

গভর্নর আন্দ্রে ভোরোবিওভ রাজধানী সংলগ্ন এলাকায় এই ড্রোন হামলাকে ‘বড় আকারের’ হামলা হিসেবে বর্ণনা করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি টেলিগ্রামে এক পোস্টে জানান, এক বাড়িতে ড্রোন হামলায় একজন নারী নিহত হন। এছাড়া আরও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

তিনি আরও জানান, ভোরের দিকে হওয়া এই হামলায় আরও দুইজন পুরুষ নিহত হয়েছেন।