শিরোনাম

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ মে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বলে জানা গেছে।
সফরটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরপরই হচ্ছে।
ক্রেমলিন শনিবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন।