বাসস
  ১৪ মে ২০২৬, ১৬:১৭
আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:০৪

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

এভিকা সিলিনা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। রিগা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ৭ মে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় লাটভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা যথেষ্ট দ্রুত মোতায়েন করা হয়নি বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনায় রোববার প্রগ্রেসিভ পার্টির সদস্য আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। 

এরপরই বামপন্থী প্রগ্রেসিভ পার্টি সিলিনার জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।