বাসস
  ১১ মে ২০২৬, ১৯:৫২

মাদকবিরোধী অভিযানের মামলায় ফিলিপাইনের সিনেটরের বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : ফিলিপাইনের ক্ষমতাসীন এক সিনেটর এবং সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদকবিরোধী অভিযানের সাবেক শীর্ষ বাস্তবায়নকারীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ম্যানিলা থেকে এএফপি জানায়, অভিযুক্ত সিনেটর গ্রেপ্তার এড়াতে সিনেট ভবনের ভেতরে আশ্রয় নিলে সোমবার আদালত গ্রেপ্তারি পরোয়ানা নিশ্চিত করে।

নবনির্বাচিত সিনেট সভাপতি অ্যালান পিটার কায়েতানো সাংবাদিকদের বলেন, দুতার্তের সময়তার পুলিশের প্রধান, সিনেটর রোনাল্ড ডেলা রোসা, বর্তমানে সিনেটের সুরক্ষায় রয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের নিয়ম ও ফিলিপাইনের আইনের আওতায় তাকে সিনেটের সুরক্ষা দেওয়া হচ্ছে।’

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, গণমাধ্যমে দেখানো গ্রেপ্তারি পরোয়ানাটি গত বছরের নভেম্বর মাসে গোপনে জারি করা হয়েছিল এবং সেটি তখন থেকেই সিলগালা অবস্থায় ছিল।