শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার পুলিশ হেফাজতে থাকা আরো এক রাজনৈতিক বন্দি মারা গেছেন। কারাবন্দিদের অধিকার বিষয়ক বেসরকারি সংস্থা ‘ফোরো পেনাল’ রোববার এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
বেসরকারি সংস্থাটির একজন সমন্বয়কারী জানিয়েছেন, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আনাকো পৌর পুলিশের আটক কেন্দ্রে থাকাকালীন সাবেক পৌর কাউন্সিলর হোসে ম্যানুয়েল গার্সিয়া মারা গেছেন।
ওই সমন্বয়কারী জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই ওই রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ নয় মাস আগে হেফাজতে থাকা ভিক্টর হুগো কেরো নাভাস নামের এক বন্দির মৃত্যুর কথা স্বীকার করার পর গার্সিয়ার মৃত্যু হলো। যার ফলে দেশটিতে ২০১৪ সাল থেকে হেফাজতে রাজনৈতিক বন্দির মৃত্যুর সংখ্যা প্রায় ২০-এ দাঁড়িয়েছে।