বাসস
  ০৮ মে ২০২৬, ১৫:১৫

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জন

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস) : চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, গত সোমবার হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’তে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া একজন এখনও নিখোঁজ রয়েছেন। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।