শিরোনাম

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : বিশ্বব্যাপী তেল সরবরাহের ঘাটতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ব্যাপক প্রভাব’ ফেলছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সোমবার দেশটির রাজধানী ক্যানবেরায় এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরও বলেন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দুই দেশ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে।