শিরোনাম

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ মাইন ব্যবহারের কারণে প্রায় ১২শ’ হেক্টর কৃষি জমিসহ জানজান প্রদেশের বেশকিছু এলাকায় দূষণ ছড়িয়ে পড়েছে।’
সংস্থাটি আরও জানায়, রেভল্যুশনারি গার্ডসের বিশেষজ্ঞরা এলাকাগুলো থেকে বোমা অপসারণের কাজ করছেন। তারা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন।
শুক্রবার এমনই একটি অভিযানের সময় ১৪ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।
খবর এএফপি’র।
ইরান এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্লাস্টার গোলাবারুদ ব্যবহারের অভিযোগ তুলেছিল।