বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৪০

বিদ্যুতের দাম কমায়, এপ্রিলে স্পেনের মূল্যস্ফীতি কমেছে

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা থাকলেও, দেশটিতে বিদ্যুতের দাম কমে যাওয়ায় এপ্রিল মাসে স্পেনের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। 

আজ বুধবার প্রকাশিত সরকারি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চলতি এপ্রিল মাসে মূল্যস্ফীতি ৩ দশমকি ২ শতাংশে নেমে আসে, যা গত মার্চ মাসে ৩ দশমিক ৪ শতাংশ ছিল। 

মার্চ মাসে জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, তা ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।