শিরোনাম

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ২০২৫ সালে গ্রীষ্মমণ্ডলীয় বন ধ্বংসের হার আগের বছরের রেকর্ড ক্ষতির তুলনায় কিছুটা কমেছে। তবে এখনও তা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, যা প্রতি মিনিটে প্রায় ১১টি ফুটবল মাঠের সমান। গবেষকরা বুধবার এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গত বছর বিশ্বে ৪৩ লাখ হেক্টর (১ কোটি ৬ লাখ একর) গ্রীষ্মমণ্ডলীয় আদি অরণ্য বা বনাঞ্চল হারিয়ে গেছে, যা ২০২৪ সালের তুলনায় ৩৬ শতাংশ কম।
তবে, গবেষকরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ নতুন স্বাভাবিকতা হিসেবে পরিগণিত হচ্ছে, যা বন উজাড় রোধে সরকারের নেওয়া সাম্প্রতিক অগ্রগতিকে আবারও ব্যাহত করার গুরুতর ঝুঁকি তৈরি করছে।