শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাশিয়ায় পৌঁছে সোমবার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রাক্কালে পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে আগের দফার আলোচনা অগ্রগতি সত্ত্বেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। কারণ তাদের অতিরিক্ত কিছু দাবি ছিল।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়।’ ওই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিদ্বন্দ্বিতামূলক অবরোধ অব্যাহত রেখেছে।