শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : আমেরিকানদের সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি প্রেস গালা ডিনারে গুলির ঘটনার পর রোববার তিনি এই আহ্বান জানান।
ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।
ওবামা এক্স-এ লিখেছেন, ‘গত রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। গণতন্ত্রে সহিংসতার স্থান থাকতে পারে-এমন ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা আমাদের সবার দায়িত্ব।’
পাশাপাশি ট্রাম্পকে রক্ষায় দ্রুত সাড়া দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসাও করেন তিনি।