বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৫:০০
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৫:০৪

জান্তা ঘাঁটিসহ মালির বিভিন্ন জেলায় সংঘর্ষ

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : পশ্চিম আফ্রিকার জান্তা-শাসিত দেশ মালির বিভিন্ন জেলায় আজ শনিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সামরিক শাসক জেনারেল আসসিমি গোইতার নিজ এলাকা কাটি শহরেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ ছাড়া উত্তরাঞ্চলের প্রধান শহর গাও ও মধ্যাঞ্চলের সেভারে এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে জঙ্গি সহিংসতায় জর্জরিত রয়েছে মালি। দেশটিতে ২০২০ ও ২০২১ সালে দুই দফা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।