বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

পশ্চিম তীর ও গাজার কিছু এলাকায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো শনিবার ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার একটি এলাকায়  ফিলিস্তিনিরা পৌরসভা নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে। 

এএফপি সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠন এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রতিনিধি বাছাই করা হবে। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার মধ্যবর্তী দেইর আল-বালাহ এলাকায় স্থানীয় সময় সকাল ৭টায় পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ভোট শুরু হয়েছে।