বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন : পাকিস্তানি সূত্র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন বলে পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে। তবে তিনি কার সঙ্গে বৈঠক করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে আরাকচি ও তার সফরসঙ্গীরা মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।