বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১১

কিয়েভে আকস্মিক সফরে প্রিন্স হ্যারি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের গণমাধ্যম ও ইউক্রেন সরকার জানিয়েছে, ব্রিটেনের প্রিন্স হ্যারি বৃহস্পতিবার আকস্মিক সফরে কিয়েভে পৌঁছেছেন। রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনকে সমর্থন জানাতে এটি তার সর্বশেষ ভ্রমণ।

ইউক্রেনের সরকারি সংস্থা 'সেন্টার ফর কাউন্টারিং ডিজইনফরমেশন' সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, প্রিন্স হ্যারি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভে পৌঁছেছেন।

ইউক্রেনের জাতীয় রেলওয়ে অপারেটর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে (হ্যারি) ইউক্রেনীয় রাজধানীতে পৌঁছানোর পর ট্রেন থেকে নামতে দেখা গেছে।