শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রথম দফা ব্যর্থ হওয়ার পর পরবর্তী দফার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
আন্তালিয়া থেকে এএফপি জানায়, শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্তালিয়ায় অনুষ্ঠিত বার্ষিক কূটনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন সাঈদ খতিবজাদেহ।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা একটি কাঠামোর বিষয়ে একমত হতে না পারি, ততক্ষণ পর্যন্ত তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না, যা ব্যর্থ হওয়ার সম্ভাবনা তৈরি করে এবং যা নতুন করে উত্তেজনা বৃদ্ধির অজুহাত হতে পারে।’