বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৪:৩৯

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য, আংশিকভাবে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় খুলে  দিয়েছে। 

তেহরান থেকে এএফপি এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইরানের আকাশসীমার পূর্বাঞ্চলীয় আকাশপথগুলো দেশটির ওপর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

তারা আরও জানায় যে স্থানীয় সময় সকাল ৭টা থেকে কয়েকটি বিমানবন্দরও খুলে দেওয়া হয়েছে।

তবে এই ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পার হওয়ার পরও ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরান অতিক্রম করছে না এবং বেশ কিছু ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।